1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন

জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক

  • আপডেটের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পর্যটকবাহী বাস থেকে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়,শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।এসময় হানিফ পরিবহনের একটি পর্যটকবাহী বাস তল্লাশি করে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ একজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তি হলেন-নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দা ইউনিয়নের কুমারটেক গ্রামের ফারুক ভূঁইয়ার ছেলে সজীব ভূঁইয়া (২৩)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান,আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com