1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
রমজান মাস উপলক্ষে ব্যাংক লেনদেন করতে পারবেন যে সময় - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের মাধবপুরে বিজিবির অভিযানে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি সংস্কারের সাথে প্রতারণা করেছে — নাহিদ ইসলাম আজ পবিত্র মাহে রমজানের রহমতের প্রথম দিন রমজানেই পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড রমজান মাস উপলক্ষে ব্যাংক লেনদেন করতে পারবেন যে সময়

রমজান মাস উপলক্ষে ব্যাংক লেনদেন করতে পারবেন যে সময়

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ ভিউ

রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সিলেটসহ দেশের ব্যাংক লেনদেন ও অফিস চলবে নতুন সময়সূচি অনুযায়ী।

বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবেন। এ সময়ের পর ব্যাংকগুলো গ্রাহক লেনদেন বন্ধ করলেও আনুষঙ্গিক দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করার জন্য বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে কেন্দ্রীয় ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিও নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

এ ছাড়া রমজান মাসে শেয়ারবাজারের লেনদেন সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস এবং লেনদেন সময়সূচি আবার স্বাভাবিক নিয়মে ফিরে আসবে। প্রতিবছর পবিত্র রমজান মাস উপলক্ষে গ্রাহকদের সুবিধা এবং ধর্মীয় অনুশীলনের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে এ ধরনের পরিবর্তন আনা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com