1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  6. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

বাহুবলে ট্রাক চাপায় স্কুলশিক্ষক নিহত

  • আপডেটের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৬ ভিউ

বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকচাপায় রূপজিত কর রাজু (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের নতুন বাজার এলাকার বেন্দারপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রূপজিত কর রাজু বাহুবল উপজেলার মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।

পুলিশ জানায়, রোববার সকালে রূপজিত কর রাজু তার চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়া যাওয়ার উদ্দেশ্যে মিরপুর বাজারে বাসে তুলে দেন।এরপর তিনি বাড়ি ফিরে আসেন এবং এলাকার আরও দু’জনকে সঙ্গে নিয়ে মিরপুর–শ্রীমঙ্গল আঞ্চলিক সড়ক ধরে নতুন বাজারের দিকে হাঁটতে যান।সকাল ৭টার দিকে বেন্দারপুল এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে রূপজিত কর রাজু ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপজিত কর রাজুকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত ফুরঞ্জন দেবকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ট্রাক চাপায় একজন শিক্ষক নিহত হয়েছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com