1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  6. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড

  • আপডেটের সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৫ ভিউ

স্টাফ রিপোর্টার।। নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে ফসলি জমি থেকে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে শেখ ভুট্টু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড করেন।

জানা যায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের শেখ ফরিদ মিয়ার ছেলে শেখ ভুট্টো মিয়া কিছুদিন ধরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্নস্থানে বিক্রি করছিলেন। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী মাটি কাটায় জড়িত থাকার দায়ে শেখ ভুট্টু মিয়া (৫০)-কে ১ লক্ষ টাকা অর্থদন্ড করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন- ফসলি জমি রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে এবং কেউ অবৈধভাবে মাটি কাটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://websites.co.in/refer/168184

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com