1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বিমান তৈরি করা সেই জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

বিমান তৈরি করা সেই জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান

  • আপডেটের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২০৪ ভিউ

বার্তা ডেস্ক :: চার বছর চেষ্টার পর উড়োজাহাজ তৈরি করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। তরুণ এই যুবকের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

(৫ মার্চ) বুধবার  দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে জুলহাস মোল্লার হাতে তারেক রহমানের পক্ষ থেকে ৫০ হাজার টাকা তুলে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জুলহাস মোল্লা বলেন, কখনো ভাবিনি আমার এই কাজ এত মানুষের নজরে আসবে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারের সহযোগিতা আমার জন্য বড় প্রেরণা। এই টাকা দিয়ে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব। শুধু বিমান তৈরিতেই সীমাবদ্ধ থাকতে চাই না। ভবিষ্যতে আরও বড় উদ্ভাবনের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করতে চাই।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, জুলহাসের মতো তরুণরাই আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বদাই প্রতিভাবান মানুষদের পাশে থাকার চেষ্টা করেন। আমরা তার নির্দেশে জুলহাসের পাশে এসে দাঁড়িয়েছি।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, জুলহাসের এই উদ্ভাবন দেশের জন্য গৌরবের। তার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার ক্ষেত্রে আমরা আরও সহযোগিতা তাকে করব।

তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা দৌলতপুর উপজেলার জিয়নপুর বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পাস করেন। এরপর পরিবারে দারিদ্র্যের কারণে লেখাপড়া করতে পারেননি। জীবিকার তাগিদে জুলহাস বর্তমানে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com