1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

  • আপডেটের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৫০ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ সারা দেশের প্রতিটি থানায় নিষিদ্ধ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরি হচ্ছে। সংগঠনটির কর্মকাণ্ড, গতিবিধি ও ভবিষ্যত পরিকল্পনার ওপর নজর রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর, বিভিন্ন জেলার পুলিশ সুপার (এসপি) ও থানা পর্যায়ের একাধিক পুলিশ কর্মকর্তা সূত্রে বিষয়টি জানা গেছে জানিয়ে এ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আজকের পত্রিপত্রিকাটিকে দেওয়া সাক্ষাৎকারে পুলিশের কর্মকর্তারা বলেছেন, কোনো ধরনের হামলা-মামলা বা হয়রানি করতে নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আ.লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে নিষিদ্ধঘোষিত এ সংগঠনের নেতাকর্মীরা। দেশের পরিস্থিতির অবনতি করতে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সেই আশঙ্কা থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের গতিবিধি অনুসরণ করতে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েনিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরির অগ্রগতির সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনগুলোর নেতা-কর্মীদের তালিকা তৈরি করা হয়েছে। নিষিদ্ধ এসব সংগঠনের মধ্যে ছাত্রলীগও রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা বলেন, রাষ্ট্রের জন্য কেউ হুমকিস্বরূপ মনে হলে পুলিশ তাদের তালিকা করবে, ব্যবস্থা নিবে–এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা নির্দিষ্ট কোনো দলের জন্য নয়, দেশের আইনে নিষিদ্ধ যেকোনো সংগঠনের জন্য এটা প্রযোজ্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com