1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

মাধবপুরে তেলবাহী লরির পেছনে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত

  • আপডেটের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ ভিউ

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার নারাইনপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের পাশে একটি খালি তেলবাহী লরি দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে লরিটির পেছনে ধাক্কা দেয়।

সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসে থাকা সুপারভাইজার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সুপারভাইজারের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত বাস ও লরিটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com