1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে র‍্যাবের অভিযানে ১৪টি ভারতীয় পাওয়ার জেল ও ১৪টি ডেটোনেটর উদ্ধার

  • আপডেটের সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ১৪টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে জৈন্তাপুরের কাটাগাং এলাকায় সিলেট–তামাবিল মহাসড়কের পশ্চিম পাশে একটি বালুর মহালের নিকট পরিত্যক্ত টিনের ঘর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

র‍্যাব-৯ সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল আনুমানিক ৫টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে,যা নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

র‍্যাব আরও জানায়, ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে র‍্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ৩৬টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৪ হাজার ৬৩০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, সাউন্ড গ্রেনেড ও পেট্রোল বোমাসহ বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম উদ্ধার করেছে। এসব অভিযানের ফলে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়েছে।

এ বিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত ১৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ১৪টি নন-ইলেকট্রিক ডেটোনেটর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে র‍্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

একই সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com