1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

উর্বর কৃষি জমিতে অবৈধ মাটি কাটার দায়ে নবীগঞ্জে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৮২ ভিউ

ইকবাল হোসেন তালুকদারঃ  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া উর্বর কৃষি জমি থেকে মাটি কেটে পুকুর তৈরি ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৫ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে এ অভিযান দেওয়া হয়েছে। অভিযানে দেখা যায়, ইমামবাড়ি বাজার সংলগ্ন পুরানগাঁও স্কুলের পেছনে ইয়াহিয়া মিয়ার মালিকানাধীন উর্বর ধানী কৃষি জমিতে এক্সেভেটর ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে।

এ সময় অভিযুক্ত ব্যক্তি মৃত আলীম উদ্দিনের ছেলে আবিদ মিয়া কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই কৃষি জমি থেকে মাটি কাটার বিষয়টি স্বীকার করেন। এ অপরাধে তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারায় মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। তিনি জানান, কৃষিজমি সুরক্ষা ও অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com