গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে জাফলং সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদের চালান উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১৬ জানুয়ারী) ভোর রাতে তামাবিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হান্নানের নেতৃত্বে পুলিশের একটি টিম গোয়াইনঘাট থানাধীন সীমান্তবর্তী নলজুড়ি গ্রামে অভিযান পরিচালনা করে।অভিযানে ৪৬৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ভারতীয় মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, উদ্ধারকৃত মাদক আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply