1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সরকারি দামের তোয়াক্কা নয়: নবীগঞ্জে অতিরিক্ত দামে এলপি গ্যাস, জরিমানা

  • আপডেটের সময়: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২০৮ ভিউ

স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে এক ডিস্ট্রিবিউটরকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি বাজার ও দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য তালিকা সরেজমিনে যাচাই করা হয়। যাচাইয়ে দেখা যায়, সরকার কর্তৃক নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ১ হাজার ৩০৬ টাকা হলেও তা অতিক্রম করে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করা হচ্ছিল।

 

এ অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারায় দেবপাড়া বাজারের ‘কথা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী আজিজুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

 

ভোক্তাদের উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গ্যাস ক্রয়ের সময় অবশ্যই মেমো সংগ্রহ করতে হবে। কোনো খুচরা বিক্রেতা মেমো দিতে অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়।

 

অভিযানটি পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com