1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই যুবক গ্রেফতার

  • আপডেটের সময়: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৮ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-সিলেট নগরীর এয়ারপোর্ট থানার লাক্কাতুরা চা-বাগানের মৃত শংকর মুদির ছেলে শ্রী সন্তোষ মুদি (২৫) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মনতলা এলাকার মোঃ শাহাব উদ্দিনের ছেলে মোঃ নিজাম উদ্দিন (৩০)।

পুলিশ জানায়, রোববার (১৮ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) বিধান দেব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার এলাকা থেকে তাঁদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁদের কাছ থেকে ৬০ বোতলে মোট ৩৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com