1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
এলপি গ্যাসের দামে অনিয়ম, ইনাতগঞ্জ বাজারে মোবাইল কোর্টের ৭০ হাজার টাকা জরিমানা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটের ফল বুঝে নিয়ে কেন্দ্র ছাড়বেন— নেতাকর্মী ও সমর্থকদের প্রতি বিএনপি পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ আটক পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

এলপি গ্যাসের দামে অনিয়ম, ইনাতগঞ্জ বাজারে মোবাইল কোর্টের ৭০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ ভিউ

মাসুদ শিকদারঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে এক ডিস্ট্রিবিউটরকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৯ জানুয়ারী) দুপুর ১২ ঘটিকার দিকে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতাগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য তালিকা সরেজমিনে যাচাই করা হয়। যাচাইয়ে দেখা যায়, সরকার কর্তৃক নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ১ হাজার ৩০৬ টাকা হলেও তা অতিক্রম করে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করা হচ্ছিল। এ অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারায় জালাল এনার্জি পয়েন্ট (প্রো: জামাল চৌধুরী) কে ৭০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তাদের উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গ্যাস ক্রয়ের সময় অবশ্যই মেমো সংগ্রহ করতে হবে। কোনো খুচরা বিক্রেতা মেমো দিতে অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়।

অভিযানটি পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com