মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিজিবির অভিযানে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার সাতছড়ি–তেলিয়াপাড়া সড়কে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে অভিযান পরিচালনা করে।ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ট্রাকভর্তি তরমুজের নিচে কৌশলে লুকানো ভারতীয় জিরার বস্তা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় জিরা ও তরমুজ দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
Leave a Reply