1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত মিয়াকে ভোট দেওয়ার আহ্বান দুর্জয় দাশ গুপ্তের - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটের ফল বুঝে নিয়ে কেন্দ্র ছাড়বেন— নেতাকর্মী ও সমর্থকদের প্রতি বিএনপি পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ আটক পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত মিয়াকে ভোট দেওয়ার আহ্বান দুর্জয় দাশ গুপ্তের

  • আপডেটের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২১ ভিউ
{"data":{"activityName":"","alias":"","appversion":"0.0.1","editType":"image_edit","exportType":"image_export","filterId":"","imageEffectId":"","os":"android","pictureId":"1722f29ba4884f46ad4f571ab2f34525","playId":"","product":"lv","infoStickerId":"","stickerId":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

প্রেস বিজ্ঞপ্তি।। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শেখ সুজাত মিয়াকে সমর্থন জানিয়ে ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তরুণ ছাত্রনেতা দুর্জয় দাশ গুপ্ত।

নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে দুর্জয় দাশ গুপ্ত বলেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এরপরও দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণায় সক্রিয় ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি আরও বলেন, আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই—এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন, যিনি সত্যিকার অর্থে আপনাদের অভিভাবক হিসেবে কাজ করবেন। যিনি আপনাদের বিপদে সবার আগে এগিয়ে আসবেন এবং জনগণের প্রকৃত সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন।

দুর্জয় দাশ গুপ্ত বলেন, এবারের নির্বাচন অন্য যেকোনো সময়ের চেয়ে আলাদা ও গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে জনগণই তাদের প্রকৃত সেবক নির্ধারণ করবে। তাই সৎ ও যোগ্য প্রার্থী হিসেবেই তিনি আলহাজ্ব শেখ সুজাত মিয়াকে সমর্থন করছেন।

তিনি আরও বলেন, নবীগঞ্জ-বাহুবলের মানুষের প্রকৃত বন্ধু হিসেবে সাবেক এমপি জননেতা আলহাজ্ব শেখ সুজাত মিয়াকে ঘোড়া মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি বিশ্বাস করি, তিনি আগের মতোই বিনয়ী ও পরোপকারী মনোভাব নিয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।

সবশেষে তিনি বলেন, শেখ সুজাত মিয়া কোনো দলের নন, তিনি নবীগঞ্জ-বাহুবলের প্রতিটি মানুষের প্রতিনিধি। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ঘোড়া মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com