1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সাবেক এমপিদের অবমাননার অভিযোগে ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে নবীগঞ্জে প্রতিবাদ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটের ফল বুঝে নিয়ে কেন্দ্র ছাড়বেন— নেতাকর্মী ও সমর্থকদের প্রতি বিএনপি পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ আটক পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

সাবেক এমপিদের অবমাননার অভিযোগে ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে নবীগঞ্জে প্রতিবাদ

  • আপডেটের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ ভিউ
Oplus_131072

নবীগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া কর্তৃক ওই আসনের সাবেক সকল সংসদ সদস্যকে ঢালাওভাবে ‘অপদার্থ’ আখ্যায়িত করার প্রতিবাদে এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে নবীগঞ্জে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নবীগঞ্জ শহরের সেন্টাল প্লাজার বিপরীতে এ মানববন্ধনের আয়োজন করে সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ওভারসিজ সাংবাদিক আশরাফ উদ্দিন এবং সঞ্চালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাংবাদিক মুরাদ আহমদ।

মানববন্ধনে বক্তব্য রাখেন দীঘলবাক ইউনিয়নের বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক রনি, উপজেলা গণফোরাম সভাপতি হাফেজ সাইফুর রহমান, বিশিষ্ট মুরুব্বি কমান্ডার এম এ খালেক, উপজেলা খেলাফত মজলিশের সহ-সভাপতি মাওলানা মোশাহিদ আলী, যুবনেতা আব্দুর রকিবসহ অনেকে।

এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে আশরাফ উদ্দিন বলেন, “ড. রেজা কিবরিয়া নির্বাচনী মাঠে এসে নবীগঞ্জ-বাহুবলবাসীকে অশিক্ষিত বলে খাটো করেছেন। তিনি এ অঞ্চলের সাবেক বর্ষীয়ান এমপিসহ সকল সংসদ সদস্যকে অপদার্থ আখ্যায়িত করে কুরুচিপূর্ণ ও দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন।”

তিনি আরও বলেন, ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া নবীগঞ্জ ও বাহুবলের জনগণকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন, যা পুরো এলাকার মানুষকে চরমভাবে অপমানিত করেছে।

বক্তারা এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার এবং জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। তারা বলেন, দায়িত্বশীল রাজনীতিতে এ ধরনের ভাষা অনাকাঙ্ক্ষিত।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com