1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেটের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ ভিউ

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্র জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৯ এর সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি বাঁশঝাড়ের ভেতরে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার করা গাঁজার সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com