1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সিলেটে ২০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সিলেটে ২০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

  • আপডেটের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ মোঃ আলী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ আলী সিলেট জেলার গোয়াইনঘাট থানার উত্তর মোহাম্মদপুর গ্রামের বশির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রোববার (২২ ফেব্রুয়ারী) রাত পৌণে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারের সামনে থেকে মোঃ আলীকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com