1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  6. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে ৭০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

  • আপডেটের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ ভিউ

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের শেওলা সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা জব্দ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।এ সময় অবৈধ জিরা পরিবহনের অভিযোগে দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দলের সদস্যরা দুবাগ ইউনিয়নের শেওলা সেতু সংলগ্ন এলাকার দুবাগ মোড়ে অভিযান চালায়।এ সময় সন্দেহভাজন দুটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি চালানো হলে ভ্যানের ভেতর থেকে ২ হাজার ৭০০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।

জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান,জব্দ করা ভারতীয় অবৈধ জিরা ও কাভার্ড ভ্যানের বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com