সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১৭ বোতল বিদেশি মদ ও ১১৫ পিস ইয়াবাসহ দিলোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দিলোয়ার হোসেন সিলেট নগরীর জালালাবাদ থানার দখড়ী গ্রামের বধু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের দখড়ী গ্রাম থেকে দিলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ১৭ বোতল বিদেশি মদ ও ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply