1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • আপডেটের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০১ ভিউ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে সিএনজি চালক মামুন মিয়া হত্যা মামলার প্রধান আসামি বশর উদ্দিন (২৪) কে গ্রেফতার করেছে র‍্যাব–৯।

রোববার (১ মার্চ) ভোরে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বশর উদ্দিন বাহুবল উপজেলার আব্দা কামাল গ্রামের মৃত সমর উদ্দিনের ছেলে।

র‍্যাব-৯ জানায়, নিহত মামুন মিয়া হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হিলালপুর এলাকার বাসিন্দা ও পেশায় একজন সিএনজি চালক ছিলেন।চলতি বছরের গত ৭ ফেব্রুয়ারি গভীর রাতে বশর উদ্দিন তার সিএনজি ভাড়া করে নিজ বাড়িতে নিয়ে যায়।পরে ভাড়ার টাকা পরিশোধ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বশর উদ্দিন ও তার সহযোগীরা লোহার রড, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মামুনের ওপর হামলা চালান।এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলার পর র‍্যাব–৯ ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি বশর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com