1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  6. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে কারাদণ্ড

  • আপডেটের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৪ ভিউ

গোয়াইনঘাট প্রতিনিধি :সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

এ সময় দু’জনকে আটক,দুটি পেলোডার ও একটি ট্রাক জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক দু’জনের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে জাফলংয়ের লাখেরপাড় ও পাগলা বিল এলাকায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বালু লোড-আনলোড করার সময় দুটি পেলোডার, একটি ট্রাক ও প্রায় ৪০০ ঘনফুট বালু জব্দ করা হয়।পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের সাইটে থাকা পাঁচটি মেশিন বিনষ্ট করা হয়।এ সময় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, আইনি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমি ও বসতভিটা ধ্বংস করে বালু উত্তোলনের খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে।অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com