1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :

যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেটের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০৬ ভিউ
Oplus_131072

স্টাফ রিপোর্টারঃ  যুক্তরাজ্যের লন্ডন পাঠানোর আশ্বাস দিয়ে জাল ভিসার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার (২ মার্চ) বিকেলে সিলেট নগরীর শাহপরান থানাধীন দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মনির আহমেদ (৩৫)। তিনি নগরীর ইসলামপুর এলাকার মৃত আ. রউফের ছেলে।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‍্যাব জানায়, আটক মনির আহমেদ ডিএমপি ঢাকার বিমানবন্দর থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যোগারকুল এলাকার বাসিন্দা মো. আরিফ আহমেদ (৩০) ফেসবুকে বিদেশে পাঠানোর একটি বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। পরে মনসুর আলী তালুকদার ও মনির আহমেদ নিজেদের এজেন্সির (এমটিআর ট্রাভেল এণ্ড ট্যুর) মাধ্যমে লন্ডনে পাঠানোর আশ্বাস দেন। ২৫ লাখ টাকার চুক্তিতে প্রথমে তিন লাখ টাকা এবং ভিসা পাওয়ার পর বাকি টাকা পরিশোধের কথা হয়।

ভুক্তভোগী প্রথমে তিন লাখ টাকা দেন। পরে ভিসা দেওয়ার পর বিভিন্ন সময়ে নগদ ১৬ লাখ এবং ব্যাংক হিসাবে ছয় লাখ টাকা পরিশোধ করেন। গত ২১ ডিসেম্বর ২০২৫ সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করেন। ইমিগ্রেশন কাউন্টারে কাগজপত্র যাচাইয়ের সময় কর্মকর্তারা জানান, তার পাসপোর্টে সংযুক্ত ভিসাটি জাল। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বিমানবন্দর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

এর জের ধরে আজ সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনির আহমেদকে আটক করে। র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com