1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেটের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯২ ভিউ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকাল সাড়ে ৪টায় বিশ্বনাথ পৌরশহরের নতুনবাজার ও পুরানবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম রুবি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার আইনে ‘মেসার্স ভাই ভাই’ নামের মাংসের দোকানকে ৫ হাজার টাকা, একটি পোল্ট্রি ফার্মকে ২ হাজার টাকা এবং একটি ভাসমান ফলের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান এবং বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম রুবি জানান, জনস্বার্থে প্রশাসনের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com