1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  6. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ চার নারী গ্রেফতার

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১২৪ ভিউ

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ নেসলে কিটক্যাট চকলেটসহ চার নারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-শিরিন (২৭), লিমা (৩০), শিলা বেগম (৪০) এবং লিনা খাতুন (৩৫)।

পুলিশ জানায়, সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপলু চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন নাইওরপুলস্থ এসএ পরিবহন অফিসের সামনের পাঁকা সড়ক থেকে তাঁদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁদের কাছ থেকে ৩ হাজার ৮০০ পিস অবৈধ ভারতীয় নেসলে কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ভারতীয় নেসলে কিটক্যাট চকলেটের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ২৮ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com