1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯৭ ভিউ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মো. আব্দুল্লাহ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মো. আব্দুল্লাহ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মির্জাপুর গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-৯, সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার সাহেব বাড়ী গেইট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার জগদীশপুর ইউনিয়নের সায়হাম মাল্টি ফাইবার টেক্সটাইল মিল এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ সংবাদ পেয়ে র‍্যাব-৯ এর আভিযানিক দলটি রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাঁকে গ্রেফতার করা হয়।পরে গ্রেফতারকৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর হেফাজতে থাকা দুইটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে,তিনি হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজাসহ তাঁকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com