1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

জকিগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩৭ ভিউ

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল এলাকার হারুছ মিয়ার ছেলে ছাবির আহমদ (২৪) ও শাকিল আহমদ (২০) এবং কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল এলাকার মঈন উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় এসআই মো. মোরশেদ আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।অভিযানকালে কালীগঞ্জ বাজারের ‘রিলাক্স ক্যাফে’ নামের একটি রেস্টুরেন্টের ভেতর থেকে তিনজনকে আটক করা হয়।এ সময় তাঁদের কাছ থেকে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com