সিলেট প্রতিনিধি : সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ সাব্বির আহমদ শাকিল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সাব্বির আহমদ শাকিল সিলেটের মোগলাবাজার থানার আলমপুর এলাকার শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানার এসআই (নিঃ) খোরশেদ আলম মজুমদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে শাহপরাণ (রহঃ) থানাধীন সাদাটিকর আবাসিক এলাকার প্রিয়তমা নামক বাসার সামনের পাঁকা সড়ক থেকে সাব্বির আহমদ শাকিলকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply