1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ গ্রেফতার-২

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১৯ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৭৬ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার লক্ষীপুর রাংপানি গ্রামের আক্তার হোসেনের ছেলে মারুফ (১৯) ও একই গ্রামের মো. জাকির হোসেনের ছেলে রাব্বি (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান খানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম বাজারের একটি পরিত্যক্ত দোকান ঘরে অভিযান চালায়।এ সময় দোকানের ভেতর থেকে ৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন,এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com