1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

হবিগঞ্জে র‍্যাবের ভেজালবিরোধী অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেটের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১০ ভিউ
Oplus_131072

স্টাফ রিপোর্টারঃ  হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা, খাদ্যে নিষিদ্ধ উপাদান ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে এসব জরিমানা করা হয়।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পণ্যের মোড়ক ব্যবহার, মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন, খাদ্যে নিষিদ্ধ উপাদান ব্যবহার না করা এবং নিরাপদ সেবা নিশ্চিত করার বিধান রয়েছে। তবে অনেক প্রতিষ্ঠান এসব বিধান মানছে না। এসব অনিয়ম রোধে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় র‍্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) ও হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর বিভিন্ন ধারায় ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে নোভা সুপারশপের ম্যানেজার কামরুল ইসলামকে ৫ হাজার টাকা, গ্র্যান্ড নবাব রেস্টুরেন্টের মালিক জুয়েল মিয়াকে ৫০ হাজার টাকা, আইজা এন্টারপ্রাইজের মালিক সুমন চৌধুরীকে ৫ হাজার টাকা, কাচ্চি ডাইনের ম্যানেজার পারভেজ হোসেনকে ১০ হাজার টাকা, কিউরিয়াস রেস্টুরেন্টের ম্যানেজার আশরাফ রহমান রাফিকে ৫ হাজার টাকা এবং স্কাই কিং রেস্টুরেন্টের মালিক আমির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com