স্টাফ রিপোর্টারঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক মুরাদ আহমদ।
জানা যায়, সাংবাদিক মুরাদ আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যম তার নিজস্ব ফেসবুক আইডি থেকে জাতীয় পার্টির সাথে রাজনৈতিক সম্পর্ক চ্ছিন্ন করার ঘোষণা দেন।পদত্যাগের ঘোষণার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্র তোলপাড় সৃষ্টি করে। এবং দলের কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সম্পাদক বরাবর পদত্যাগ প্রেরণ করেন। সাংগঠনিক ও রাজনৈতিক সূত্রে প্রকাশ, সাংবাদিক মুরাদ আহমদ
দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রজীবন থেকেই জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ নবীগঞ্জ উপজেলা প্রতিষ্টাতা সভাপতি হিসেবে দীর্ঘ একযোগের উপরে সাংগঠনিক কার্যক্রমের নেতৃত্ব দেন নব্বইয়ের দশকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ কারাবন্দি থাকাকালে তার মুক্তির দাবিতে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেন।
রাজনৈতিক ক্যারিয়ারে তিনি জাতীয় ছাত্র সমাজের নবীগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় যুব সংহতির নবীগঞ্জ উপজেলা সভাপতি, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা পর্যায়ে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জেলা জাতীয় পার্টির নেতৃত্ব ছাড়াও দলের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত ছিলেন।
পদত্যাগের বিষয়ে মুরাদ আহমদ বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দলের দায়িত্ব পালন করে আসছি চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টি তার মূল লক্ষ্য আর্দশ থেকে বিচ্যুত হওয়ায় দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
Leave a Reply