1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে চিকিৎসা না দিয়ে শিশু রোগীকে বের করে দিলেন চিকিৎসক

  • আপডেটের সময়: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯৪ ভিউ

কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকেঃ  হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক শিশু রোগীকে চিকিৎসা না দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের করে দেয়ার অভিযোগ উঠছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আজিম আকরামের বিরুদ্ধে। আজমিরীগঞ্জ উপজেলা কাকাইলছেও ইউনিয়ন থেকে রেজবিনা আক্তার নামে এক মা এই অভিযোগ তুলেন। দায়িত্ব চিকিৎসকের এমন কান্ডে সাধারণ সেবা প্রত্যাশীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

৬ এপ্রিল সন্ধায় ভুক্তভোগী রেজবিনা আক্তার জানান,গত শনিবার (৪ এপ্রিল) রাতে তার আড়াই বছর বয়সী শিশুপুত্র আরফান ইসলামকে তীব্র জ্বরাক্রান্ত অবস্থায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিনি৷ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় ৪০ মিনিটের রাস্তা রাতের বেলায় উনি এবং উনার বোন মিলে বাচ্চাটিকে ভর্তি করতে নিয়ে আসেন। কোনো পুরুষ না থাকায় তাদের পাত্তা দেয়নি দায়িত্বরত চিকিৎসক।

এসময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কয়েকজন রোগীকে টাকার মাধ্যমে সেবা দেন বলে দাবি করেন আরফানের মা। অসুস্থ শিশু আরফানকে দূর থেকে দেখেই চিকিৎসা না দিয়ে চলে যেতে বলেন ডাঃ আজিম আকরাম। হাসপাতালে ভর্তি কক্ষ সিট খালি নাই বলে তিনি চলে যাওয়ার কথা বলেন। রাতের বেলায় শিশুর কিছু হলে আবার আসতে পারবেন না বলে বার বার বলার পরেও চিকিৎসা দিতে রাজি হয়নি চিকিৎসক । এসময় শিশুটি অজ্ঞান হয়ে পরলে রেজবিনা আক্তার শিশুটি চিকিৎসা দিতে বারংবার কাকুতি মিনতি করলে এক সময় রাগান্বিত হয়ে রেজবিনা আক্তারের সাথে খারাপ আচরণ করেন চিকিৎসক আজিম আকরাম।

এক পর্যায়ে চেয়ার থেকে উটে ঘাড় ধাক্কা দিতে দাড়িয়ে যায় ঐ চিকিৎসক। চিকিৎসকে এমন আচরন শুনে কয়েকজন যুবক এসে বাচ্চা ছেলেটিকে ভর্তি করান। হাসপাতালে ঐ সময় অনেকগুলো সিট খালি পরেছিলো বলে জানান তারা। আলামিন নামে এক যুবক জানান শিশুটির মায়ের চিৎকার শুনে আমরা কয়েক এসে চিকিৎসককে অনুরোধ করে বাচ্চাটিকে ভর্তি করাই।

এবিষয়ে জানতে মেডিকেল অফিসার ডাঃ আজিম আকরামের মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিশুটি অজ্ঞান চিলো আমি চিকিৎসা দিয়ে বাড়ী যেতে বলেছি। ঘাড় ধাক্কা দিয়ে বের করার বিষয়ে বলেন শিশু মায়ের সাথে এমন কোনো আচরণ করিনি। হাসপাতালে কয়েকটি সিট খালি ছিলো জরুরি রোগী আসলে আমরা বিবেচনা করে ভর্তি দেই। রোগী আসলে পরেই ভর্তি দিতে হবে এমন নির্দেশনা নেই।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলে রিসিভ করেননি। নাম্বারে এসএমএস করে মন্তব্য চাইলে কোনো রিপ্লাই আসেনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com