হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় তেলকুমা হাওর থেকে অজ্ঞাত এক পুরুষের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে হাওরের পানিতে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখেন।পরে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়,উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর হতে পারে।তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
Leave a Reply