ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে তিনদিন যথাক্রমে শনি-সোম-বুধবারে অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর বাকি দিনগুলোতে অনলাইনে পাঠদান কার্যক্রম চলবে। এক্ষেত্রে শিক্ষকরা স্কুলে এসে অনলাইনে ক্লাস নেবেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এটি একটি পাইলট প্রকল্প, আগামী সপ্তাহ থেকে কার্যকর করা হবে। ডিজিটাল অ্যাডুকেশনের দিকে মোটিভেটেড করাই এটার লক্ষ্য। এটি সফল হলে ধীরে ধীরে সারাদেশে কার্যকর করা যেতে পারে।
Leave a Reply