1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩

  • আপডেটের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১১ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া খালাস পেয়েছেন বাকি ৩ আসামি।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন। মামলায় খালাসপ্রাপ্ত ৩ আসামি হলেন, হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম ও দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখ। মামলার মূল আসামি, শিশুর বোনের শ্বশুর হিটু শেখ, গত ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দিলেও, গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মামলার চার আসামির বিরুদ্ধেই অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন জমা দেন।

প্রসঙ্গত, মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com