1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • আপডেটের সময়: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩৪ ভিউ

সিলেট প্রতিনিধি::বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওহিদ আহমদ (১৭) নামের এক এসএসসি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

(২৩ মে) শুক্রবার সন্ধ্যায় সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউপির পশ্চিম লোহারমহল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী পশ্চিম লোহারমহল গ্রামের আতাউর রহমান মুহুরির ছেলে।

নিহত ওহিদ আহমদের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে সে অসাবধানতাবশত বিদ্যুৎতের তারে জড়িয়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওহিদ আহমদ এ বছর ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।

এদিকে, এসএসসি ফলপ্রার্থী ওহিদ আহমদের আকস্মিক মৃত্যুতে তার শিক্ষক, সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া দেখা দিয়েছে। মেধাবী শিক্ষার্থী ওহিদ আহমদকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন মা-বাবাসহ আত্মীয় স্বজনরা।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com