1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

সিলেটে ট্রাকচাপায় নারী চিকিৎসকের মৃত্যু: চালক গ্রেফতার

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৯৬ ভিউ

সিলেট প্রতিনিধি:: সিলেট নগরীতে রিকশায় ধাক্কা দিয়ে এক নারী চিকিৎসক নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আব্দুল কাদির (৩৯) মোগলাবাজার থানার করিমপুর গ্রামের মো. দরছ আলীর ছেলে এবং বর্তমানে সিলেটের বাদামবাগিচা এলাকার ৪০/২ নং বাসায় ভাড়া থাকতেন। 

জানা যায়, ৮ জুন নগরীর শেখঘাট এলাকার জিতু মিয়ার পয়েন্টে দ্রুতগতির একটি ট্রাক ওই রিকশাকে ধাক্কা দিলে রহিমা খানম জেসি (৩২) নামের এক চিকিৎসক  গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তবে বিকাল ৩টার দিকে তিনি মারা যান। নিহত চিকিৎসক রহিমা খানম জেসি (৩২) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন এবং দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com