সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর জালালাবাদ থানাধীন লামারগাও থেকে জুয়া খেলার দায়ে ৫ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন- মাসুক মিয়া (৫৩), শাহজাহান মিয়া (৪০), নওয়াব উদ্দিন (৬১), রফিকুর রহমান (৫১) ও রিয়াজ উদ্দিন (৪৭)।
পুলিশ জানায়, শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে জালালাবাদ থানার লামারগাও সাকিনস্থ লন্ডনী বাড়ী নামীয় একটি পতিত স্থানে প্রকাশ্যে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply