সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মোঃ জিবান মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ জিবান মিয়া সিলেট জেলার জকিগঞ্জ থানার মির্জাপুর গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।
পুলিশ জানায়, রোববার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানাধীন জৈনপুর চান্দাই রোডস্থ চলন্তিকা আবাসিক এলাকার সামনের পাকা সড়ক থেকে মোঃ জিবান মিয়াকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply