স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জের নবীগঞ্জ শহরের হাসপাতাল রোডে একই রাতে দুটি স্থানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা একটি দোকান ও একটি বাসা থেকে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
জানা গেছে, রবিবার (২৬ অক্টোবর) গভীর রাতে হাসপাতাল রোডস্থ এম.এস. মার্কেটের ‘লটো শো রুম’-এ চোরের একটি দল প্রবেশ করে। তারা দোকানের চাল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা, ব্যাগ, বেল্ট, জুতা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। চুরির আগে তারা দোকানের সিসি ক্যামেরার সংযোগ লাইন কেটে ফেলে বলে জানা গেছে।
একই রাতে ওই মার্কেট সংলগ্ন তোফায়েল আহমেদের বাসায়ও চুরির ঘটনা ঘটে। পরিবারটি সেদিন সিলেটে অবস্থান করায় বাসাটি তালাবদ্ধ ছিল। সুযোগ বুঝে চোরেরা পিছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দুটি টেলিভিশন, একটি আইপিএস ব্যাটারি, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও এম.এস. মার্কেটে চুরির ঘটনা ঘটেছিল। পরপর এমন ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা দ্রুত চোরচক্র শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply