সিলেট প্রতিনিধি :সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের ভেতরে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় জিরাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ইব্রাহিম মিন্টু (৪৩)।তিনি মাদারীপুর জেলার কালকিনি থানার ছিনানঘাটা এলাকার আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের ভেতরে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযান পরিচালনা করে।এসময় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে ভারতীয় জিরা পাচার করাকালে ৫২ বস্তায় ১ হাজার ৫৬০ কেজি অবৈধ ভারতীয় প্যাকেটজাত জিরাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
জব্দকৃত ভারতীয় জিরার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৯৫ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply