সিলেট প্রতিনিধি: সিলেটের শাহপরাণ (রহ.) মাজারের পুকুর থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মাজারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম হারুন মিয়া (৩০)।তিনি সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নিহতের গলায় গভীর কাটা দাগ এবং হাতে কেনোলা বা আঁচড়ের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হারুন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।(১ নভেম্বর) শনিবার তিনি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান।পরদিন রোববার সকালে মাজারের পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।পরে শাহপরাণ (রহ.) থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিস্তারিত জানা যাবে।”
Leave a Reply