মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের অন্তর্গত ২০নং চা বাগান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাঁনপুর গ্রামের উজ্জল কৃষ্ণ গোয়ালার ছেলে অমিত কৃষ্ণ গোয়ালা (১৯), একই গ্রামের কমল তাতীর ছেলে সুকন তাতী (১৯) এবং কানন্দ্রু রিকিয়াশনের ছেলে রুহিত রিকিয়াশন (১৮)।
র্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল চুনারুঘাট-মাধবপুর সড়কের ২০নং চা বাগান সংলগ্ন পরিত্যক্ত যাত্রীছাউনির সামনে মাদক লেনদেন চলছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়।পরে তাদের হেফাজতে থাকা ছয়টি প্যাকেট থেকে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply