1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু

  • আপডেটের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮৪ ভিউ

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের লামা ঝিংগাবাড়ী গ্রামে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে। নিহত রং মিস্ত্রির নাম জসিম রানা (২৮)।তিনি কানাইঘাট উপজেলার নওয়ামাটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় রং মিস্ত্রি জসিম রানা কয়েক দিন আগে কাজের উদ্দেশ্যে লামা ঝিংগাবাড়ী এলাকায় যান। রবিবার সকালে একটি বাড়িতে রংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত খোলা বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হন।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, “আমার ইউনিয়নের তরুণ জসিম রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আমরা তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

এদিকে মাত্র দেড় বছর আগে জসিম রানা বিয়ে করেছিলেন। তাঁর এক সন্তানও রয়েছে।হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com