1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: দুই বেকারিকে জরিমানা

  • আপডেটের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ ভিউ

ইকবাল হোসেন তালুকদার।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের অভিযোগে দুই বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

 

অভিযানে দেখা যায়, বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল। পণ্যের গায়ে কোনো লেবেল বা মেয়াদের তারিখ ছিল না। এছাড়া মেয়াদোত্তীর্ণ ডালডা, তেল ও ক্রিম ব্যবহার এবং ক্ষতিকর অ্যামোনিয়াম মিশিয়ে খাদ্য প্রস্তুতের অভিযোগও প্রমাণিত হয়।

 

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় আরাফাত বেকারির স্বত্বাধিকারী বাবুল মিয়াকে (পিতা: মৃত সামছু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া) ৫০ হাজার টাকা এবং হানিফ বেকারির স্বত্বাধিকারী মো. সুজন মিয়াকে (পিতা: আব্দুল জলিল, হবিগঞ্জ সদর) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com