1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

উমরপুরে বিশ্বশান্তি ও মঙ্গলকামনায় শ্রী শ্রী বুড়া বাবার পূজা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

  • আপডেটের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৪৯ ভিউ
Oplus_131072

ইকবাল হোসেন তালুকদার।। বিশ্ব শান্তি ও সর্বজনীন মঙ্গলকামনায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের উমরপুর গ্রামবাসীর উদ্যোগে শ্রী শ্রী বুড়া বাবার পূজা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার, সোমবার ও মঙ্গলবার (২, ৩ ও ৪ নভেম্বর) তিন দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উমরপুর গ্রামের বুড়া বাবার মাঠে এ মহোৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্পণ, বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা, গ্রন্থ পাঠ, ধর্মসভা এবং ঠাকুরের ভাবাদর্শে লীলা কীর্তন।

লীলা কীর্তন পরিবেশন করেন শ্রীশ্রী হরে কৃষ্ণ সংঘ সম্প্রদায় (বিয়ানীবাজার, সিলেট), শ্রীশ্রী জয় রাধে যুব সংঘ সম্প্রদায় (গোয়াইনঘাট, সিলেট), শ্রীশ্রী কৃষ্ণ সংঘ সম্প্রদায় (দোয়ারাবাজার, সুনামগঞ্জ) ও শ্রীশ্রী কানাইলাল সম্প্রদায় (নবীগঞ্জ)।

তিন দিনব্যাপী এই মহোৎসবে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দের ব্যাপক সমাগম ঘটে। সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু ও নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য ছাবির আহমদ চৌধুরী।

ভক্তদের উপস্থিতি ও ধর্মীয় আবেগে মুখরিত ছিল পুরো উমরপুর গ্রাম।

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com