1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

নিরাপদ খাদ্যে প্রশাসনের অভিযান: নবীগঞ্জে দুই বেকারিকে এক লাখ টাকা জরিমানা”

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ ভিউ

স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণে অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের অভিযোগে দুই বেকারিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

অভিযানে দেখা যায়, বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া পণ্যের গায়ে কোনো লেবেল বা মেয়াদের তারিখ নেই, ব্যবহৃত হচ্ছে মেয়াদোত্তীর্ণ ডালডা, তেল ও ক্রিম, এমনকি ক্ষতিকর অ্যামোনিয়াম ও নিষিদ্ধ ফুড কালার ‘ডেওমাটি’ ব্যবহারের প্রমাণও পাওয়া যায়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক মোহাম্মদীয়া ফুড এর মালিক প্রো. মাজিদুর রহমান পিতা হাজী আব্দুল ওয়াহিদ মিয়া, ঠিকানা নবীগঞ্জ কে ৪০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারির মালিক প্রো. মো. সবুজ পিতা ফজলু মুন্সী, ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

তিনি বলেন, “ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

এসময় প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ীদের খাদ্যপণ্যে মান বজায় রাখা ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার না করার আহ্বান জানানো হয়।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com