1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

হবিগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের আবুল হোসেন জীবন আলোচনায়

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ ভিউ
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে (২০২৬) সামনে রেখে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে নতুন রাজনৈতিক সমীকরণে আলোচনায় উঠে এসেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনটি সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে পরিচিত। অতীতে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ফলে আগামী নির্বাচনে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিশেষ করে বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে সম্ভাব্য জোট গঠনের আলোচনার প্রেক্ষাপটে এ আসনে আবুল হোসেন জীবনকে জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা, এমন পরিস্থিতিতে জীবনই হতে পারেন আগামী নির্বাচনের অন্যতম চমক।

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা নিশ্চিত করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে সক্রিয় হয়েছেন আবুল হোসেন জীবন। নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন ইউনিয়নে তিনি নিয়মিত গণসংযোগ, মতবিনিময় ও সংগঠনের কর্মকাণ্ড জোরদারে কাজ করছেন।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, সাধারণ মানুষের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। একজন তরুণ, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক হিসেবে আবুল হোসেন জীবন স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়েছেন।

রাজনৈতিক মহলের বিশ্লেষণে বলা হচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠতা, মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে এবারের নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে আবুল হোসেন জীবনের প্রভাব উপেক্ষা করা যাবে না।

সব মিলিয়ে, নবীগঞ্জ-বাহুবল কেন্দ্রিক রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে— গণঅধিকার পরিষদের আবুল হোসেন জীবন।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com