সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কিটক্যাট চকলেট ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আম্বিয়া (২১)।তিনি গোয়াইনঘাট থানার ফকাস গ্রামের মতছির আলীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানার এসআই অর্জুন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন ৩নং খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল পয়েন্টস্থ শহীদ মিনারের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে চেকপোস্ট পরিচালনা করে।এ সময় ৬ হাজার ৭২০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ একজনকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত ভারতীয় চকলেটের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply