জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় রাইয়ান হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে সিলেট–জকিগঞ্জ সড়কের ভরণ বাজার সংলগ্ন মুমিনপুর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাইয়ান উপজেলার মুমিনপুর গ্রামের আব্দুছ ছালাম ছলন মিয়ার ছেলে।সে কুসুম কলি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাইয়ান হঠাৎ রাস্তায় উঠে পড়লে দ্রুতগামী একটি ব্যাটারিচালিত টমটম তাকে সজোরে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা টমটমটি আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই নিহতের দাফনের সিদ্ধান্ত নিয়েছেন, এছাড়া টমটমটি স্থানীয়রা আটক করেছে,তবে চালক পালিয়ে গেছে।এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
Leave a Reply